Logo Logo

ভারতের ওপর বাণিজ্যশুল্ক ৫০ থেকে ১৮ শতাংশে নামালেন ট্রাম্প


Splash Image

ফাইল ছবি।

বাণিজ্যিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে ভারতের ওপর আরোপিত উচ্চ হারের বাণিজ্যশুল্ক বড় পরিসরে কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


বিজ্ঞাপন


সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, ভারতীয় পণ্যের ওপর নির্ধারিত শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলাপচারিতার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পের দাবি অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদি আশ্বাস দিয়েছেন যে ভারত এখন থেকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তিতে আবদ্ধ হতে প্রস্তুত।

ট্রাম্প তার পোস্টে লিখেন, “প্রধানমন্ত্রী মোদির প্রতি সম্মান এবং আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরে আমি তার অনুরোধে সায় দিয়েছি। এখন থেকে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের শুল্ক হবে ১৮ শতাংশ, যা খুব শিগগিরই কার্যকর হবে।”

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের আগে ভারতীয় পণ্যের ওপর শুল্ক ছিল ১৫ শতাংশ। তবে ২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর ২ এপ্রিল তিনি বন্ধুপ্রতিম দেশগুলোর ওপর শুল্ক বাড়িয়ে ২০ শতাংশ করেন।

পরবর্তীতে রাশিয়া থেকে হ্রাসকৃত মূল্যে তেল কেনার 'শাস্তি' হিসেবে গত বছর আগস্টে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়, যার ফলে মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় ৫০ শতাংশে।

এই উচ্চ শুল্কের কারণে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রবেশ কার্যত অসম্ভব হয়ে পড়লে ভারত বিকল্প হিসেবে ইউরোপের সঙ্গে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদন করে। এই বাণিজ্যিক দূরত্বের মাঝেই নতুন করে বরফ গলতে শুরু করল।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। শুল্ক কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনার এই চমৎকার পদক্ষেপের জন্য ১৪০ কোটি ভারতীয়র পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি।”

বিশ্লেষকদের মতে, রাশিয়ার তেল বর্জন করার শর্তে যুক্তরাষ্ট্রের এই ছাড় দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি ও বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে।

সূত্র : বিবিসি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...