Logo Logo

রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ র‌্যাবের হাতে ১জন গ্রেফতার


Splash Image

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ আকরামুজ্জামান সুমন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার ভোরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মল্লিকপাড়া এলাকায় জনৈক এক ব্যক্তির বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে। এসময় তল্লাশি চালিয়ে অবৈধ একটি ওয়ান শুটারগানসহ আকরামুজ্জামান সুমনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুমন খানখানাপুর মল্লিকপাড়ার মৃত মোস্তফা মাস্টারের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা রেকর্ড করা রয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র‍্যাবের এই কঠোর অবস্থান এবং পেশাদারিত্ব বজায় থাকবে।

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে র‍্যাব সদা তৎপর ও সচেষ্ট বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...