Logo Logo

রাজেন্দ্র কলেজের দুই কৃতি শিক্ষার্থী পেলেন এ. এফ. মুজিবুর রহমান স্বর্ণপদক


Splash Image

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগে সর্বোৎকৃষ্ট ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে ১৩তম এ. এফ. মুজিবুর রহমান স্বর্ণপদক, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।

গণিত বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মাদ ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস. এম. আব্দুল হালিম।

এ বছর বিএসসি (অনার্স) গণিতে সর্বোচ্চ নম্বর পেয়ে স্বর্ণপদক জয় করেছেন সেশন-২০২৩ এর শিক্ষার্থী রোজিনা সুলতানা। পুরস্কার হিসেবে তাকে এক ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। একইভাবে এমএসসি (গণিত) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলের জন্য এক ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১৫ হাজার টাকা পুরস্কার পেয়েছেন সেশন-২০২২ এর শিক্ষার্থী রিয়াজ শেখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি মিসেস লোনা টি. রহমান।

এছাড়াও সরকারি রাজেন্দ্র কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মো. ওবায়দুর রহমান এবং টিচার্স কাউন্সিলের সেক্রেটারি মো. শাহিনুর ইসলাম কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম ও বুয়েটসহ দেশের ১০টিরও বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবছর গণিতে মেধাবীদের এই স্বর্ণপদক প্রদান করা হয়।

উল্লেখ্য, ব্রিটিশ ভারতের প্রথম বাঙালি মুসলমান আইসিএস কর্মকর্তা এ. এফ. মুজিবুর রহমানের স্মৃতি রক্ষার্থে ১৯৮৫ সালে এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন তাঁর পুত্র রেজাউর রহমান। ২০১৩ সাল থেকে জাতীয় স্নাতক পর্যায়ের গণিত অলিম্পিয়াডেও পূর্ণ পৃষ্ঠপোষকতা করে আসছে এই প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...