ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
বিসিবি সূত্রে জানা গেছে, খুলনা, বরিশাল, রাজশাহী, বগুড়া, ফতুল্লা, কক্সবাজার, পূর্বাচল ও বিকেএসপি—এই আটটি স্টেডিয়ামে নতুন উইকেট নির্মাণ ও মাঠ উন্নয়নের কাজ চলমান রয়েছে। এসব স্টেডিয়ামে মোট ১৩৭টি উইকেট তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে।
মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে খালেদ মাসুদ পাইলট বলেন, “আমি সব কিউরেটরের সঙ্গে কথা বলেছি। বগুড়া, রাজশাহী, বরিশালসহ সবাই নিজ নিজ জায়গা থেকে জানিয়েছে—তারা নিজেরা কাজগুলো করবে, আর আমরা কেন্দ্রীয়ভাবে প্রয়োজনীয় সহায়তা দেব। বাকি কাজ স্থানীয় পর্যায়েই সম্পন্ন হবে।”
উইকেট নির্মাণে সময় নিয়ে তিনি আরও বলেন, “আপনারা দেখেছেন, উইকেট বানাতে খুব বেশি সময় লাগে না। একেকটি ভেন্যুতে যদি ৮ বা ১২টি করে উইকেট করা যায়, তাহলে ৮ থেকে ১০ দিনের বেশি লাগবে না। আমরা প্রত্যেককে একটি নির্দিষ্ট গাইডলাইন দিয়েছি।”
বিসিবির এই উদ্যোগের ফলে জেলা ও বিভাগীয় পর্যায়ে ক্রিকেটের মান উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ভালো মানের উইকেট নিশ্চিত হওয়ায় নতুন প্রতিভা তৈরির পথ আরও সুগম হবে বলেও আশা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...