বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল।
আদালত সূত্রে জানা যায়, ওই আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুল তার নির্বাচনী প্রতীক ‘টেলিফোন’-এর প্রচারণায় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পিভিসি ব্যানার ব্যবহার করে বিলবোর্ড স্থাপন করেছিলেন।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী পিভিসি ব্যানার বা পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম অমান্য করায় অভিযুক্ত প্রার্থীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের প্রচারণার বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার আতাহার শাকিল জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। পিভিসি ব্যানার ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ বিধায় এই জরিমানা করা হয়েছে এবং সব প্রার্থীকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...