Logo Logo

ফুলগাজীতে ধানের শীষের প্রচারণায় মজনুর সহধর্মীনি হাসি


Splash Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনীর ফুলগাজীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা জোরদার করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনুর স্ত্রী নাজমুন নাহার হাসি।


বিজ্ঞাপন


সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে তিনি ফুলগাজী সদর ইউনিয়নের গোসাইপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

প্রচারণাকালে নাজমুন নাহার হাসি ভোটারদের কাছে বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ জনকল্যাণমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে এলাকার অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করবেন রফিকুল আলম মজনু। বিশেষ করে পরিবারভিত্তিক সহায়তা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন উদ্যোগের আশ্বাস দেন তিনি।

গণসংযোগ কর্মসূচিতে নাজমুন নাহার হাসির সঙ্গে প্রার্থী রফিকুল আলম মজনুর ভাই-বোনসহ পরিবারের অন্যান্য সদস্যরা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচির সমন্বয় করেন ফুলগাজী সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মেজবাহ উদ্দিন মজুমদার সেলিম ও গোসাইপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাই।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাশুড়া ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন মিঠু, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম নিশাত এবং উপজেলা ও ইউনিয়ন মহিলা দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। প্রচারণার সময় নারী ভোটারদের সঙ্গে আলাদাভাবে কথা বলে তাদের নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, ফুলগাজীতে নির্বাচনী প্রচারণা যত এগোচ্ছে, প্রার্থীদের পরিবার-পরিজনদের সরাসরি মাঠে নামার বিষয়টি প্রচারণায় ভিন্নমাত্রা যোগ করেছে। মজনুর স্ত্রীর এই গণসংযোগ স্থানীয় নারী ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...