বিজ্ঞাপন
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত সদরের রামনগর ইউনিয়ন পরিষদ মাঠে (খেলার মাঠে) সাধারণ মানুষের সেবায় এই আয়োজন করা হয়।
অনুভব ফাউন্ডেশনের আয়োজনে এবং জেলা শাখা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) তত্ত্বাবধানে এই ক্যাম্পটি পরিচালিত হয়। কনসালটেন্ট (গাইনী অ্যান্ড অবস্) ডা. উম্মে সালমা এই মানবিক কার্যক্রমে বিশেষ সহযোগিতা প্রদান করেন।
বিনামূল্যে এই মেডিক্যাল ক্যাম্পটির উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মিলন হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইকোবিল কোম্পানির ম্যানেজার সুমন ইসলাম, রামনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বুলু এবং সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
চিকিৎসাসেবা গ্রহণের জন্য সকাল থেকেই ইউনিয়ন পরিষদের খেলার মাঠে বিপুল সংখ্যক সেবাপ্রার্থী ভিড় জমান।
আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় দুই হাজার রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।
উদ্বোধনী সভায় জিয়াউল ইসলাম জিয়া বলেন, "সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মূল লক্ষ্য।"
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে ধানের শীষের প্রার্থী নির্বাচিত হলে স্বাস্থ্যসেবার পাশাপাশি মানুষের সকল মৌলিক চাহিদার ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...