বিজ্ঞাপন
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ইউনিয়নে এক বিশাল নিরাপত্তা মহড়া পরিচালিত হয়।
হরিণাকুণ্ডু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুব মৌনা-এর নেতৃত্বে এই সমন্বিত অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি শক্তিশালী বহর অংশ নেয়।
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় ৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯ ঘটিকা থেকে উপজেলার 'একতারা মোড়' এলাকা থেকে শুরু হওয়া এই মহড়াটি পর্যায়ক্রমে ফলসী, রঘুনাথপুর, ভায়না, জোড়াদাহ, তাহেরহুদা ও দখলপুরসহ বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এসময় যৌথ বাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয় এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়।
ভোটের মাঠে শৃঙ্খলা রক্ষায় মহড়া চলাকালীন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় নির্বাচনী আইন অমান্য করায় বেশ কয়েকজনকে তাৎক্ষণিক জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুব মৌনা গণমাধ্যমকে জানান, "একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে যৌথ বাহিনীর এই ধরনের অভিযান ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।"
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...