Logo Logo

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ভোটারদের উদ্বুদ্ধ করতে এবং নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত করার লক্ষ্যে গোপালগঞ্জে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ৭নং উরফি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসার মো. সুলাইমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম। এছাড়া সভায় বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র কর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তারাপদ দাশ এবং ৭নং উরফি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ভোটাধিকারকে গণতান্ত্রিক অধিকার হিসেবে উল্লেখ করে বলেন, ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিশেষ করে আসন্ন গণভোটে দেশ গড়ার লক্ষ্যে সবাইকে সুচিন্তিত মতামত দেওয়ার আহ্বান জানান তিনি।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম ভোটারদের আশ্বস্ত করে বলেন, এবারের নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। ভোটকেন্দ্রে স্বচ্ছতা বজায় রাখতে সিসিটিভি ক্যামেরা এবং দায়িত্বরত কর্মকর্তাদের পোশাকে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। ফলে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির সুযোগ থাকবে না।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার ভোটারদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। এছাড়া অন্যান্য বক্তারা ভোটের দিন ভোটারদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরেন এবং একটি শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

প্রতিবেদক- কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...