Logo Logo

হাজারো মানুষের জনসভায় শক্ত অবস্থান জানালেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুল


Splash Image

হাওরাঞ্চলের রাজনীতিতে পরিবর্তনের স্পষ্ট বার্তা দিয়ে হাজারো মানুষের ঢল নামাল সুনামগঞ্জের সাচনাবাজার বটতলা। সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিশাল জনসভা পরিণত হয় ক্ষমতার পালাবদলের দৃঢ় প্রত্যয়ে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ২টায় আয়োজিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কামরুজ্জামান কামরুল। তিনি বলেন,

“বিএনপি ক্ষমতায় এলে অবহেলিত জনগোষ্ঠীর জন্য কৃষি, স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতে আমূল পরিবর্তন আনা হবে। ভাটি অঞ্চলের উন্নয়নবঞ্চিত এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে সুসম বণ্টনের মাধ্যমে উন্নয়ন বাস্তবায়ন করা হবে—ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন,

“জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগরের মানুষ বছরের পর বছর অবহেলার শিকার। আমি নির্বাচিত হলে হাওর রক্ষা, কৃষকের ন্যায্যমূল্য, কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিত করব।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে কামরুল বলেন,ভেদাভেদ ভুলে ঐক্যের আহ্বান

“সব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। ঐক্য ছাড়া বিজয় সম্ভব নয়।”

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। তিনি বলেন,

“দেশে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

এডভোকেট আব্দুল হক, সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত), আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপি;

মাওলানা তোফাজ্জল হক আজিজ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ;

মাহবুবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটি;

সালমা নজির, সদস্য, আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপি;

ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (যুক্তরাজ্য শাখা)।

এছাড়াও উপস্থিত ছিলেন নূরুল হক আফিন্দি, আব্দুল মালেক, মাসুম মাহমুদ তালুকদার, শাহজাহান শাহ, মাসুক মিয়া, মোজাম্মেল হক স্বপন, আলী আক্কাস মোরাদ, নুরে আলম ফরাজি, এমরান হোসেন রুবেল, গোলাম রাব্বানী আফিন্দি, জালাল উদ্দীন ফারুকী, এমদাদুর রহমান হিরন, আলমগীর, ফাইজুল মিয়াসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জনসভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব শফিকুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন আজিজুর রহমান আজিজ।

বক্তারা বলেন, সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন, হাওর রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষই জনগণের শেষ ভরসা। জনসভা শেষে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে নির্বাচনী উত্তাপ ও উদ্দীপনা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...