বিজ্ঞাপন
তিনি বলেন, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। দেশ পরিচালনা ও উন্নয়ন কীভাবে করতে হয়, সে বিষয়ে বিএনপির সুস্পষ্ট ধারণা আছে। একমাত্র বিএনপি নির্বাচিত হলেই দেশের উন্নয়নের চিত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
৪ জানুয়ারি বুধবার বরিশালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে আবুল হোসেন খান এসব কথা বলেন।
তিনি বলেন, “আমি যখন অতীতে বাকেরগঞ্জের সংসদ সদস্য ছিলাম, তখন এলাকা ছিল সন্ত্রাস ও মাদকমুক্ত। আগামী দিনেও একটি শান্তিপূর্ণ, উন্নত ও বাসযোগ্য বাকেরগঞ্জ গড়তে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে। যে বাকেরগঞ্জে থাকবে না কোনো হানাহানি, সন্ত্রাস কিংবা মাদকের ছোঁয়া।”
বিএনপির আদর্শিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বিএনপি আজও দেশের মানুষের আশা-ভরসার প্রতীক। জিয়াউর রহমানের আদর্শের সৈনিক তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনের বাকেরগঞ্জ গড়ার রূপরেখা বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, “এখন সময় এসেছে বাকেরগঞ্জের প্রতিটি ভোটারের উন্নয়নের রূপরেখা বাস্তবায়নের। সেই উন্নয়নের চাবি কার হাতে তুলে দেবেন, তা নির্ধারণ করার সুযোগ এসেছে ১২ তারিখের জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে।”
দীর্ঘ সময় ভোটাধিকার হরণের প্রসঙ্গ টেনে আবুল হোসেন খান বলেন, “গত ১৭ বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। দিনের ভোট রাতে হয়েছে। ২৪-এর জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বহু আত্মত্যাগের বিনিময়ে মানুষ আবার ভোটের অধিকার ফিরে পেয়েছে এবং দেশ থেকে ফ্যাসিবাদের বিদায় ঘটেছে। দ্বিতীয়বার যেন কোনো ফ্যাসিবাদের প্রেতাত্মা এ দেশের উন্নয়নের চাবি নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি বাকেরগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি গণতান্ত্রিক, উন্নত ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...