Logo Logo

পরীমণিকে ফোনকলে ‘হ ত্যা’র হুমকি


Splash Image

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও প্রকাশের মাধ্যমে জানিয়েছেন যে, তিনি প্রাণনাশের হুমকি পেয়েছেন। বিদেশ থেকে একটি অজ্ঞাত নম্বর থেকে কল করে তাকে এই হুমকি দেওয়া হয়েছে। হুমকির সময় ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।


বিজ্ঞাপন


সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেই ফোন কলটির ভিডিও রেকর্ড প্রকাশ করেন অভিনেত্রী।

ভিডিওতে দেখা যায়, কিউবার একটি নম্বর ব্যবহার করে জনৈক ব্যক্তি পরীমণিকে হত্যার হুমকি দিচ্ছেন। এই ঘটনায় বিনোদন অঙ্গনসহ নেটিজেনদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভিডিওর ক্যাপশনে পরীমণি ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না! এরা কারা?’ একই সঙ্গে তিনি বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনতে বাংলাদেশ সেনাবাহিনী, সিআইডি এবং বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেজগুলোকে মেনশন করেছেন।

ঘটনা প্রসঙ্গে পরীমণি জানান, হুট করে একটি বিদেশি নম্বর থেকে তার কাছে কল আসে এবং অপর প্রান্ত থেকে তাকে নানাভাবে গালিগালাজ করা হয়। ওই ব্যক্তি সরাসরি তাকে হুঁশিয়ারি দেয় যে, আসন্ন নির্বাচন বা ভোট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু বলা বা শেয়ার করা যাবে না; অন্যথায় তাকে মেরে ফেলা হবে।

বর্তমানে পরীমণির বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। পেশাদার ব্যস্ততার মাঝে তিনি সম্প্রতি ‘গোলাপ’ নামের একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় নায়ক নিরব। শীঘ্রই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...