Logo Logo

বগুড়ার শেরপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক নারী


Splash Image

বগুড়া শেরপুরে একসঙ্গে দুই ছেলে সন্তান ও একটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন খাদিজা খাতুন (২২) নামে এক নারী। বিরল এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে শেরপুর শহরের ডা. নুরুন্নাহার পারভীন নাইস ইসলামী হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও তিন সন্তানই সুস্থ আছেন। এ তিনটি শিশু খাদিজা ও নাইম দম্পতির প্রথম সন্তান।

খাদিজা শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের বানু মিয়ার মেয়ে। তার স্বামী নাইম মিয়ার বাড়ি একই গ্রামের শেখ ফরিদের ছেলে।

হাসপাতাল সূত্র জানায়, সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকালে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন খাদজা বেগম। পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অবশেষে মঙ্গলবার সকালে সিজারিয়ানের মাধ্যমে একসঙ্গে তিন শিশুর জন্ম হয়।

নবজাতকদের দাদা শেখ ফরিদ বলেন, আল্লাহ আমাদের ঘরে একসঙ্গে তিনটি সন্তান দিয়েছেন। এতে আমরা খুব খুশি। আমার নাতি-নাতনিদের জন্য সবাই দোয়া করবেন।

আবেগাপ্লুত হয়ে রোগীর মা ও শাশুড়ী বলেন, আমরা কল্পনাও করিনি তিনটা সন্তান হবে। একে একে যখন ডাক্তার-নার্সরা দুই ছেলে ও একটি মেয়েকে আমাদের কোলে দিলেন, তখন আমাদের চোখে পানি চলে আসে। আমাদের জীবনে এর চেয়ে বড় খুশির দিন আর হতে পারে না। আল্লাহর কাছে দোয়া করি, তারা যেন সুস্থ ও ভালো থাকে।

ডা. নুরুন্নাহার পারভীন নাইস জানান, খাদিজা খাতুন হাসপাতালে আসার পরই পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায়, তার গর্ভে তিনটি সন্তান আছে। সিজারের মাধ্যমে সফলভাবে সন্তানদের জন্ম দেওয়া চিকিৎসকদের জন্যও একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে আল্লাহর রহমতে সবকিছু সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ আছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...