বিজ্ঞাপন
ফরিদপুরে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য জানান। তিনি নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যম ও জনগণের সহযোগিতা কামনা করেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। আপনারা সবাই সহযোগিতা করবেন। যদি কোথাও কোনো ধরনের অনিয়ম বা কারচুপির খবর পান, আমাদের তাৎক্ষণিক জানাবেন। আমরা অভিযোগ পাওয়ামাত্রই কঠোর ব্যবস্থা গ্রহণ করব।"
নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি আরও বলেন, ভোটগ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। এটি একটি আন্তর্জাতিক মানের ‘ক্রেডিবল’ বা বিশ্বাসযোগ্য নির্বাচন হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "যে এলাকায় যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আমাদের সেই ধরনের বিশেষ প্রস্তুতি রয়েছে। আজকের সভায়ও এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমরা কোনো কমতি রাখব না।"
তিনি পুনরায় জোর দিয়ে বলেন, জনগণ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং এবারের নির্বাচন হবে একটি অনন্য দৃষ্টান্ত।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...