বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
ভোটদান শেষে এস এম জিলানী উপস্থিত সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
তিনি জানান, সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে তিনি বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেছেন এবং সবখানেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলতে দেখেছেন।
ভোটার উপস্থিতির বিষয়ে এস এম জিলানী বলেন, এখন পর্যন্ত আমি যেসব কেন্দ্র ঘুরে দেখেছি, তাতে ভোটারদের উপস্থিতি আমার কাছে অত্যন্ত সন্তোষজনক মনে হয়েছে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছেন।
নির্বাচনের ফলাফল নিয়ে তিনি বলেন, বিকেল পর্যন্ত যদি এমন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, তবে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হতে পারলে সর্বপ্রথম এলাকা থেকে মাদক নির্মূল করবেন। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নারী উন্নয়নের মাধ্যমে কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে শান্তি ও সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তুলবেন।
উল্লেখ্য, গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী ছাড়াও আরও বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ (হাতপাখা), পিপলস পার্টির শেখ সালাউদ্দিন (আম), গণঅধিকার পরিষদের আবুল বাশার দাড়িয়া (ট্রাক), বাংলাদেশ খেলাফত মজলিসের আবদুল আজিজ মাক্কি (রিকশা) এবং গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস (সূর্য)। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে মো. হাবিবুর রহমান ও ঘোড়া প্রতীকে গোবিন্দ চন্দ্র প্রামাণিক নির্বাচনে লড়ছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৭৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৪০৩ জন, নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৩৮০ জন এবং একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। আসনটিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...