Logo Logo

ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার


Splash Image

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মোল্লা এবং পুলিশ সুপার নজরুল ইসলাম।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ চলাকালীন তাঁরা জেলার বিভিন্ন এলাকার কেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁরা ভোটকেন্দ্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং ভোটগ্রহণ কার্যক্রমের সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ও অংশগ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা, দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কোনো প্রকার শিথিলতা প্রদর্শন না করার নির্দেশ দেওয়া হয়।

পুলিশ সুপার নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, জেলা পুলিশ শুরু থেকেই অত্যন্ত গুরুত্বের সাথে মাঠে দায়িত্ব পালন করছে। ভোটাররা যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়া স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী আচরণবিধি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সকলকে শৃঙ্খলা বজায় রেখে ভোট প্রদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স ও টহল দল সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ফরিদপুরের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ বদ্ধপরিকর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...