বিজ্ঞাপন
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় দিনমজুর ও শ্রমজীবী মানুষের হাতে গোলাপ ফুল তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা। এই বিশেষ দিনে প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোই ছিল তাদের মূল লক্ষ্য।
ফুল বিনিময়ের পাশাপাশি এসব শ্রমজীবী মানুষের জন্য একবেলা মানসম্মত খাবারেরও আয়োজন করা হয়। দিবসটিকে কেবল ব্যক্তিকেন্দ্রিক উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক দায়বদ্ধতা থেকে এই কর্মসূচি পালন করে ছাত্রদল।
এ বিষয়ে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ভালোবাসা শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। প্রকৃত ভালোবাসা হলো মানবতার জন্য এবং সেই সব মানুষের জন্য, যারা হাড়ভাঙ্গা পরিশ্রম করে সমাজ ও জীবন সচল রাখেন।
তিনি আরও উল্লেখ করেন, বিশ্ব ভালোবাসা দিবসে গরিব ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করতে পারাটাই বড় সার্থকতা। তাদের মুখের অমলিন হাসিই সংগঠনের নেতা-কর্মীদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।
আতিকুর রহমান তার বক্তব্যে আরও বলেন, ভালোবাসা মানে কেবল অনুভূতির বিনিময় নয়, বরং এর অর্থ হলো দায়িত্ব, সহমর্মিতা এবং একে অপরের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...