Logo Logo

কোনো অপশক্তির কাছে মাথা নত করব না : জামায়াত আমির


Splash Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. আমির শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো অপশক্তির কাছে তারা মাথা নত করবেন না।


বিজ্ঞাপন


রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

জামায়াত আমির বলেন, ন্যায় ও সত্যের ওপর তারা ইনশাআল্লাহ অটল থাকবেন। যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, নির্বাচনোত্তর পরিবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ওপর হামলার খবর আসছে। একটি বিশেষ দলের উশৃঙ্খল কর্মীদের দ্বারা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ১১ দলের প্রতীকে ভোট দেওয়ার কারণে নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর পাওয়া যাচ্ছে।

এই ধরনের হামলা ও শ্লীলতাহানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ানো এখন মানবতার দাবি। এটি মহান আল্লাহ এবং দেশকে ভালোবাসারই বহিঃপ্রকাশ। এই দাবি পূরণে জামায়াতে ইসলামী দৃঢ়প্রতিজ্ঞ এবং এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সহকর্মীদের মনোবল ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, মহান আল্লাহ আমাদের সহায় হোন। আর্তমানবতার সেবায় এবং দেশের সুরক্ষায় যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকাই এখন প্রধান কাজ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...