বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে তার ফেসবুক আইডিতে আসিফ মাহমুদ এ পোস্ট দেন।
এতে তিনি লেখেন, আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!
ছবিতে তার সঙ্গে আরও ছিলেন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।
তবে, ধারণা করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আগামী ৪ থেকে ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (ICAPP) ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে তাদের সফরের সময় এ ছবিটি তোলা হয়েছে। এ অধিবেশনে যাচ্ছেন এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল। এই সফর উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়া।
অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে থাকবেন নাসীরুদ্দীন পাটওয়ারী, সংবর্ধিত প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংবর্ধিত বিশেষ অতিথি হিসেবে থাকবেন মনিরা শারমিন ও আলাউদ্দীন মোহাম্মদ।
এ উপলক্ষে মঙ্গলবার নিজের ফেসবুক দেওয়া এক পোস্টে মনিরা শারমিন লেখেন, দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশি ভাইবোনদের সঙ্গে দেখা হচ্ছে! এনসিপির নেতৃবৃন্দের সফর উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভায় আপনাদের সবার সঙ্গে দেখা ও মতবিনিময়ের প্রত্যাশায় রইলাম। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের অনুরোধ জানিয়েছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়া।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...