Logo Logo

আজ রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ-সমাবেশ


Splash Image

ছবি : সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সারা দেশে অব্যাহত সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে আজ বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলো।


বিজ্ঞাপন


সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। গতকাল রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। এই সমাবেশের মাধ্যমে নির্বাচন-পরবর্তী বিশৃঙ্খলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জানান দেবে জোটটি।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল ঘোষণা করা হয়েছে, যার মধ্যে জামায়াত নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছে।

নির্বাচনী ফলাফলে শরিকদের মধ্যে জামায়াতে ইসলামী তাদের ইতিহাসের সর্বোচ্চ ৬৮টি আসন লাভ করেছে। এ ছাড়া জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের হাত ধরে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়ী হয়েছে।

ভোটের পর হামলা-সহিংসতার পাশাপাশি বিভিন্ন স্থানে কারচুপির অভিযোগও তুলেছে ১১ দলীয় জোট। এরই প্রেক্ষিতে ৩০টি আসন নিয়ে আইনি লড়াইয়ে নামার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জোটের শীর্ষ নেতৃত্ব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...