বিজ্ঞাপন
সোমবার (১৬ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তিনি নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে দলের চেয়ারম্যানের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শ্রদ্ধা ও অভিনন্দন জানান।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী সদ্য সমাপ্ত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা এবং আওয়ামী লীগের একসময়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এই ঐতিহাসিক জয়ের পর থেকে গোপালগঞ্জ জেলা ও কেন্দ্রীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও খুশির জোয়ার বইছে।
বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে এস এম জিলানী তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বিগত ৪০ বছর ধরে রাজপথের রাজনীতিতে সক্রিয় আছি। এই দীর্ঘ সময়ে অসংখ্য হামলা, মামলা এবং জেল-জুলুম সহ্য করতে হয়েছে, কিন্তু আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হইনি। আমাদের অভিভাবক ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন দিয়েছিলেন এবং আমি তাকে এই কাঙ্ক্ষিত জয় উপহার দিতে পেরেছি।
এস এম জিলানী আরও জানান, দলের প্রতি তার আনুগত্য ও ভালোবাসা অপরিবর্তিত থাকবে। আগামীতে তার সাংগঠনিক দায়িত্ব বা রাজনৈতিক পথচলা নিয়ে চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্তই গ্রহণ করবেন, তিনি তা সানন্দে গ্রহণ করবেন।
তৃণমূলের সাধারণ মানুষ মনে করছেন, গোপালগঞ্জের মাটিতে ধানের শীষের এই বিজয় দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক নতুন মাত্রা যোগ করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...