বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, দিরাই থানা পুলিশের একটি দল সোমবার দুপুরে অভিযান চালিয়ে হোসেনপুর গ্রামের নিজ বাড়ি থেকে সাজ্জাদ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পূর্বে আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর ছিল।
গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে আসার পথে হোসেনপুর গ্রামে পৌঁছালে সাজ্জাদ মিয়ার স্বজন ও স্থানীয় কিছু লোকজন পুলিশের গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে তারা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়। হামলার মুখে পড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও উত্তেজিত জনতা পুলিশের হেফাজত থেকে সাজ্জাদ মিয়াকে জোরপূর্বক ছিনিয়ে নেয়।
ঘটনার সময় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। হামলাকারীরা দ্রুত আসামিকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়ার মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে পুলিশ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...