বিজ্ঞাপন
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইখলাস খাঁ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার গান্ধিয়াশুর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ইখলাস খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামের মোমরেজ খাঁর ছেলে। অন্যদিকে আহতরা হলেন— কাশিয়ানী উপজেলার যদুপুর গ্রামের আমজাদ কাজীর ছেলে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজী (১৮) ও একই গ্রামের নসু কাজীর ছেলে আরোহী ইসানুর কাজী (১৬)।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সন্ধ্যায় সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ইখলাস খাঁ। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে ইখলাসসহ মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে ইখলাস খাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
পুলিশ আরও জানিয়েছে, আহত মোটরসাইকেল আরোহীদের চিকিৎসা চলছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত এলাকা ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...