Logo Logo

বাতিল ভোটগুলো বৈধ হলে মির্জা আব্বাসের ভোট আরও বাড়ত : আফরোজা আব্বাস


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ভোটগ্রহণে প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের প্রধান নির্বাচনী এজেন্ট ও তার স্ত্রী আফরোজা আব্বাস।


বিজ্ঞাপন


সোমবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ উত্থাপন করেন।

আফরোজা আব্বাস জানান, নির্বাচনে বিজয়ী মির্জা আব্বাসের পক্ষ থেকে কোনো ধরনের অনিয়মের আশ্রয় নেওয়া হয়নি।

তিনি বলেন, “আমি প্রধান এজেন্ট হিসেবে সব কেন্দ্রে যাওয়ার অনুমতি থাকা সত্ত্বেও কোথাও নিয়মবহির্ভূতভাবে গিয়ে প্রভাব বিস্তার করিনি। বরং নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কিছু প্রিসাইডিং কর্মকর্তা ফাঁকা জায়গায় পড়া ভোটগুলো ‘ধানের শীষ’ প্রতীকে যোগ করেননি।”

বাতিল হওয়া ভোটগুলো প্রসঙ্গে তিনি দাবি করেন, ব্যালটের ফাঁকা জায়গায় পড়া ভোটগুলো ধানের শীষে যুক্ত করার জন্য বারবার আবেদন করা হলেও তা নাকচ করে দেওয়া হয়। এই ভোটগুলো সঠিক নিয়মে যোগ হলে মির্জা আব্বাসের জয়ের ব্যবধান আরও কয়েক হাজার বৃদ্ধি পেত বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৫ হাজার ২০৯।

তবে নির্বাচনের এই ফলাফল প্রত্যাখ্যান করে ইতোমধ্যে নির্বাচন কমিশনে ভোট পুনঃগণনার আবেদন করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তার আবেদনে ওই আসনে অনিয়ম, কারচুপি ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ এনে তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বাতিল ঘোষিত ভোটগুলো পুনর্বিবেচনা করে নতুন করে ফলাফল প্রকাশের অনুরোধ করেছেন তিনি।

ঢাকা-৮ আসনের এই বিবাদমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...