বিজ্ঞাপন
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে এসব শিক্ষা সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
সরঞ্জামাদি হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, স্মার্ট ক্যাম্পাস গড়ার লক্ষ্যে চারটি ডিজিটাল মনিটর এবং কেন্দ্রীয় কম্পিউটার ল্যাব চালুর জন্য ২৫টি নতুন কম্পিউটার যুক্ত করা হয়েছে। এছাড়া দীর্ঘদিনের সমস্যা নিরসনে শিক্ষার্থীদের দ্রুত ও নির্ভুল সনদ প্রদানের জন্য আধুনিক কালার প্রিন্টার ও ইউপিএস পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে প্রদান করা হয়।
সরঞ্জাম হস্তান্তরকালে মানবিকী অনুষদের ডিন মো. আব্দুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. আশিকুজ্জামান ভূঁইয়া, আইসিটি সেলের পরিচালক ড. সালেহ আহমেদ এবং পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো কেন্দ্রীয় কম্পিউটার গবেষণাগার চালুর ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে বর্তমান প্রশাসন। অতিদ্রুত এই ল্যাবটি উন্মুক্ত করা হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের নিয়মিত শিক্ষার্থীরা উন্নত প্রযুক্তির মাধ্যমে তাদের গবেষণাকর্ম ও একাডেমিক প্রকল্পগুলো এগিয়ে নিতে পারবেন।
প্রতিবেদক- কেএম সাইফুর রহমান, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...