Logo Logo

‘বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের ২ ক্রিকেটার কোমাতে চলে গিয়েছিল’


Splash Image

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করা নিয়ে এবার মুখ খুলেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিশ্বকাপ মিস করার হতাশা ও খেলোয়াড়দের মানসিক অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, এ আসর ঘিরে দলের অনেক স্বপ্ন ছিল।


বিজ্ঞাপন


মিরপুরে শুক্রবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন বলেন, কলকাতায় অনুষ্ঠিত শ্রীলঙ্কার ম্যাচ দেখে তার মনে হয়েছে, উইকেটটি বাংলাদেশের জন্য সহায়ক হতে পারত। তার ভাষায়, ‘উইকেটটা হয়তো আমাদের জন্য দারুণ হতো। খেলার মান যেভাবে হচ্ছে, তাতে আমার কাছে মনে হয়েছে এখানে আমাদের ভালো করার অনেক সুযোগ ছিল।’

তিনি আরও বলেন, ‘এখন আফসোস করে লাভ নেই। টি-টোয়েন্টি দল হিসেবে আমরা অনেক গোছানো ছিলাম। বিশ্বকাপকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন ছিল। আমার মনে হয়, উইকেটটাও আমাদের ফেভারে ছিল। সবদিক দিয়ে ভালো করার সুযোগ ছিল।’

বিশ্বকাপে খেলতে না পারার প্রভাব খেলোয়াড়দের ওপর কতটা পড়েছে, সে প্রসঙ্গে সালাউদ্দিন আবেগঘন মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি জানি আমার দুইজন খেলোয়াড় প্রায় কোমায় চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে তারা যেন কোথায় হারিয়ে গিয়েছিল। পরে আমরা তাদের অদম্য কাপ টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি—এটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। সে মাঠে এসেছে এবং রানও করেছে।’

দলের মানসিক ধাক্কার বিষয়টি উল্লেখ করে এই কোচ বলেন, ‘একটা দলকে এক সেকেন্ডে নষ্ট করে দেওয়া যায় না। একজন ক্রিকেটার বহু বছর ধরে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখে। সেই স্বপ্ন ভেঙে গেলে মানসিকভাবে সামলে ওঠা কঠিন।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না খেলা এবং এ নিয়ে সরকার ও বিসিবির সিদ্ধান্তের প্রেক্ষাপটে ক্রিকেট অঙ্গনে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সালাউদ্দিনের বক্তব্যে সেই হতাশা ও আক্ষেপের প্রতিফলনই ফুটে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...