বিজ্ঞাপন
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাজুস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্যতালিকা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।
সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৭০৭ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেট ও ১৮ ক্যারেটের রুপার দাম যথাক্রমে ৬ হাজার ৪১৫ টাকা ও ৫ হাজার ৪৮২ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির রুপার ভরি ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। বৈশ্বিক স্বর্ণের বাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি-এর তথ্যমতে, আজ বেলা ১১টা ২৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৫ হাজার ১০৬ ডলার, যা আগের দিনে ছিল ৪ হাজার ৯৭৮ ডলার। এর আগে গত ২৯ জানুয়ারি বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবে দেশে সোনার ভরি রেকর্ড ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল।
সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে অস্থিরতার কারণে দেশের বাজারেও নিয়মিত বিরতিতে স্বর্ণের দাম সমন্বয় করছে বাজুস। এর আগে গত মাসের শেষের দিকে একলাফে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানোর মাধ্যমে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিল মূল্যবান এই ধাতু।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...