বিজ্ঞাপন
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এ সময় তাঁর পাশে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন।
মাহদী আমিন বলেন, “নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের সম্মানী ভাতা প্রদান করা। সেই ধারাবাহিকতায় সরকার ক্ষমতায় এসেই এই প্রক্রিয়া শুরু করেছে। ঈদুল ফিতরের আগেই কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু করা হবে এবং পর্যায়ক্রমে তা দেশব্যাপী বিস্তৃত করা হবে।”
সম্মানী ভাতার পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে খুব শীঘ্রই টাকার পরিমাণ চূড়ান্ত করা হবে। সরকারের লক্ষ্য হচ্ছে ধর্মীয় প্রতিনিধিদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।
এদিকে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের জানান, আজ ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় কর্মদিবস এবং তিনি প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেছেন। এদিন তিনি নির্বাচনের ইশতেহার বাস্তবায়নে সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।
প্রেস সচিব আরও বলেন, “প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবেশের সময় দীর্ঘদিনের পরিচিত কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন। এরপর সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পলিসি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।”
এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...