Logo Logo

‘ইনকিলাব জিন্দাবাদ’ লিখে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট ভাইরাল


Splash Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি সংক্ষিপ্ত ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এই পোস্টে তিনি আগামীর বাংলাদেশের রূপরেখা নিয়ে দুটি বাক্য প্রকাশ করেন।


বিজ্ঞাপন


জামায়াত আমির তার স্ট্যাটাসে লিখেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’ এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে পৌনে দুই লাখের বেশি রিয়্যাক্ট পড়েছে এবং এটি আড়াই হাজারেরও বেশিবার শেয়ার হয়েছে। এ ছাড়া প্রায় ২২ হাজার ব্যবহারকারী পোস্টটিতে মন্তব্য করেছেন।

সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে বিরূপ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাকে ধারণ করতে হলে এবং বাংলা ভাষাকে মায়ের ভাষা বলতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। তার মতে, ‘ইনকিলাব জিন্দাবাদ’ বা ‘ইনকিলাব মঞ্চ’—এসবের সাথে বাংলার কোনো সম্পর্ক নেই এবং এগুলো তাদের ভাষা যারা একসময় আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল।

মন্ত্রীর এমন বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অনেকেই ফেসবুকে ‘ইনকিলাব জিন্দাবাদ’ লিখে পোস্ট করেন।

রাজনৈতিক নেতৃবৃন্দের এসব স্ট্যাটাস প্রকাশের পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি করে। সমর্থক ও সমালোচক—উভয় পক্ষের মধ্যেই এই স্লোগান নিয়ে এখন ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...