Logo Logo

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ


Splash Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে তার পদত্যাগপত্র হস্তান্তর করেন।


বিজ্ঞাপন


উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, উপাচার্য সকালে সশরীরে উপস্থিত হয়ে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা ঘোষণা দেওয়া হয়নি। পদত্যাগপত্রটি গৃহীত হওয়ার পর পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শুরু হবে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমদ খান দায়িত্ব ছেড়ে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। সেই সময় তিনি জানিয়েছিলেন, দেশের আপৎকালীন পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হয়ে এসেছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে একটি ইতিবাচক গতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে। এই স্থিতিশীল অবস্থায় তিনি নিজের মূল পেশা শিক্ষকতায় ফিরে যেতে চান।

অধ্যাপক নিয়াজ আহমদ খান আরও উল্লেখ করেন, রাজনৈতিক সরকার যেন নিজেদের পরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পুনর্গঠন করার সুযোগ পায়, সেই পথ প্রশস্ত করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে দায়িত্ব হস্তান্তরের সময় যেন কোনো প্রশাসনিক শূন্যতা তৈরি না হয়, সেদিকে সরকার ও অংশীজনদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষায় সরকার যদি মনে করে তাকে আরও অল্প কিছু সময় প্রয়োজন, তবে তিনি তা বিবেচনা করবেন বলেও জানিয়েছিলেন।

পদত্যাগপত্র জমা দেওয়ার সময় তিনি দ্রুত ডেপুটেশন অবসান করে নিজ বিভাগে শিক্ষকতার নিয়মিত দায়িত্ব পালনের অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও প্রয়োজনে সরকারের প্রতি সব ধরনের সহযোগিতার আশ্বাসও পুনর ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...