বিজ্ঞাপন
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই সনদ ও সম্মানীর অর্থ তুলে দেন।
তিন মাসব্যাপী পরিচালিত এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা বিভিন্ন সেবামূলক বিভাগে দায়িত্ব পালন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল নিরাপত্তা বন্ধু, মেডিকেল বন্ধু, পাঠাগার বন্ধু, পরিবহন বন্ধু, প্রকৌশল বন্ধু, ডে কেয়ার বন্ধু ও হল বন্ধুসহ মোট ৮টি বিভাগ। এই কার্যক্রমে ৮ জন অভিজ্ঞ শিক্ষকের সরাসরি তত্ত্বাবধানে শিক্ষার্থীরা পৃথক ৮টি দলে বিভক্ত হয়ে তাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করেন।
সনদ বিতরণকালে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, "স্বনির্ভর কর্মসূচির মাধ্যমে অর্জিত এই বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের আগামী দিনের কর্মজীবনে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সাবেক পরিচালক মো. বদরুল ইসলাম এবং নবনিযুক্ত পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা যেমন স্বাবলম্বী হওয়ার প্রেরণা পেয়েছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও সেবামূলক কাজেও নতুন গতিশীলতা এসেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...