ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের তৎপরতা ও গণহত্যাকারীদের দেশে ফেরা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ড. মঈন খান বলেন, "বিএনপির অবস্থান অত্যন্ত স্পষ্ট। ১৯৭১ সালের কালো রাতে যখন পাকিস্তানি বাহিনী নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম প্রতিবাদের ঝাণ্ডা তুলে ধরেছিলেন। আমরা সেই আদর্শ ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা একদলীয় বাকশালের ধারণায় বিশ্বাস করি না যা আওয়ামী লীগ জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চাপিয়ে দিয়েছিল।"
তিনি আরও বলেন, "বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি করি না এবং আইনের শাসনে বিশ্বাসী। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে যে গণতন্ত্রের পুনর্জন্ম হয়েছে, তা রক্ষা করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।"
এ সময় তিনি দলের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে বলেন, "বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে একটি গণতান্ত্রিক সরকার গঠন করেছে এবং তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। আমরা তার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ।"
নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. মঈন খানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের মনজুর এলাহী, নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং নরসিংদী-৫ আসনের আশরাফ উদ্দিন।
বিবৃতির শেষে তিনি নরসিংদীর ঐতিহাসিক সংগ্রামী ঐতিহ্যের কথা স্মরণ করে বলেন, "ব্রিটিশ বিরোধী আন্দোলনের চারণভূমি নরসিংদীর স্বাধীনতাকামী মানুষ আজ পাঁচজন প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে গণতন্ত্রের প্রতি তাদের আস্থা প্রকাশ করেছে। আমরা সেই জনগণের সেবক হিসেবে আজ শ্রদ্ধা জানাতে এসেছি।"
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...