বিজ্ঞাপন
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর। র্যালি পরবর্তী সমাবেশে তিনি বলেন, “সাংবাদিকতা একটি অত্যন্ত দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয় এবং সমাজের ইতিবাচক ভাবমূর্তি বিশ্ব দরবারে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।” তিনি সাংবাদিকদের নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
র্যালিতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের সকল স্তরের সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত এই শোভাযাত্রায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শুভানুধ্যায়ীরাও যোগ দেন, যা পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
র্যালি শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সাংবাদিক সমিতির গত ১১ বছরের পথচলা, অর্জন এবং বিভিন্ন চড়াই-উতরাই নিয়ে স্মৃতিচারণ করেন। একইসঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।
বক্তারা আরও উল্লেখ করেন, প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার এবং গঠনমূলক সংবাদ পরিবেশনার মাধ্যমে ক্যাম্পাসের দর্পণ হিসেবে কাজ করে আসছে। আগামী দিনেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সমিতির নেতৃবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...