Logo Logo

‘বুলবুল ভাইকে কেন লাগবে, আমি আছি তো’- আসিফ আকবর


Splash Image

পারিবারিক কারণে গত ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার বিদেশযাত্রা নিয়ে যেমন আলোচনা ছিল, তেমনি দেশে ফেরার সময় নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।


বিজ্ঞাপন


বিসিবি সভাপতির সম্ভাব্য ফেরার সময় সম্পর্কে কথা বলেছেন বোর্ডের পরিচালক আসিফ আকবর। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ঈদুল ফিতরের পর ঢাকায় ফিরতে পারেন বিসিবি প্রধান। বিসিবির এজ গ্রুপ ও গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান বলেন, ‘তিনি দীর্ঘদিন ধরেই পবিত্র রমজানে অস্ট্রেলিয়ায় খতম তারাবিতে অংশ নেন। এবারও তারাবি পড়ছেন। ঈদ করেই সম্ভবত ফিরবেন।’

সভাপতির অবস্থান নিয়ে উত্থাপিত প্রশ্নের জবাবে আসিফ আকবর বলেন, ‘শুধু কারও প্রশ্নের উত্তর দিতে কি তিনি সারাক্ষণ বাংলাদেশে থাকবেন? ঢাকায় থাকলে অনেক সময় ছোট একটি কক্ষে গৃহবন্দী থাকতে হয়। তার পরিবার আছে, ব্যক্তিগত জীবন আছে—সেটাও বিবেচনায় রাখা প্রয়োজন। বুলবুল ভাইকে কেন লাগবে, আমি তো আছি।’

২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)সহ বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। টানা কর্মব্যস্ততার পর পরিবারের সঙ্গে সময় কাটাতেই তার অস্ট্রেলিয়া সফর।

অস্ট্রেলিয়ায় অবস্থানকালেও দায়িত্ব পালনে সক্রিয় রয়েছেন বিসিবি সভাপতি। দুদিন আগে তিনি ভার্চুয়ালি বোর্ড সভায় অংশ নেন। ওই সভায় বোর্ড একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...