Logo Logo

আশা করি এবার পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে : জামায়াত আমির


Splash Image

জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার বর্তমান বিএনপি সরকারের আমলেই সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।


বিজ্ঞাপন


বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, পিলখানা ট্র্যাজেডির দীর্ঘ সময় পার হলেও প্রকৃত ঘটনা জাতির সামনে এখনো পুরোপুরি খোলাসা হয়নি। তৎকালীন সময়ে এই বর্বরোচিত ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠিত হলেও সেই রিপোর্ট আলোর মুখ দেখেনি।

তিনি অভিযোগ করে বলেন, তৎকালীন ক্ষমতাসীনরা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল বলেই রিপোর্টগুলো ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল এবং উল্টো দায় চাপানো হয়েছিল বিরোধী দলের ওপর।

বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে আংশিক সত্য প্রকাশিত হয়েছে। তবে পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত হওয়া জরুরি।

তিনি বলেন, "পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত বিচার সম্পন্ন হলে জাতির কলঙ্ক ও দায় মোচন হবে। আমরা বিশ্বাস করি, বর্তমান সরকার এই বিচার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে পারবে।"

জামায়াত আমির পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, এই জঘন্য ঘটনার বিচারের ক্ষেত্রে কেবল ডালপালা বা শাখা-প্রশাখা নয়, বরং ঘটনার নেপথ্যে থাকা মূল কুশীলব বা 'মূল গাছগুলোর' যেন যথাযথ বিচার হয়—জাতি সেটাই প্রত্যাশা করে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।

সবশেষে তিনি শহীদ সেনা সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...