বিজ্ঞাপন
মামলায় মূলত মোটরসাইকেল চুরি ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আমলি আদালতে এই মামলাটি দায়ের করা হয়।
এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে বরিশাল মেরিন একাডেমির সামনে নভোথিয়েটার সংলগ্ন আনন্দবাজার এলাকায় তানজিদ মঞ্জুর একটি মোটরসাইকেল চুরি করে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. মিঠুকে মামলার ১ নম্বর আসামি করা হয়েছে।
মামলায় ববি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানকে ৭ নম্বর আসামি করা হয়েছে। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী বাবুল মিয়া, রাকিন, মিজানুর রহমান, প্রীতম, আতিক আবদুল্লাহ এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন স্বজনসহ আরও অনেকে।
বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যম সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৪ আগস্ট নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তানজিদ মঞ্জুকে আটকের চেষ্টা করা হলে তিনি পালিয়ে যান। ওই সময় ঘটনাস্থলে তার ফেলে যাওয়া একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
এই মামলা সম্পর্কে ববি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছিল, এই মামলা তারই একটি প্রমাণ। কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই নিষিদ্ধ সংগঠনের একজন নেতার করা এই মামলাটি সম্পূর্ণ হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল জানান, তিনি মামলার বিষয়ে শুনেছেন। এ বিষয়ে উপাচার্য দপ্তর থেকে তথ্য চাওয়া হলেও শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট বা সুনির্দিষ্ট তথ্য প্রদান করা সম্ভব হয়নি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...