Logo Logo

বাকেরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সন্মানে জামায়াতের ইফতার মাহফিল


Splash Image

বাকেরগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের সন্মানে উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাকেরগঞ্জ পৌরসভার সদর রোডে বি রিভার ক্যাফে রেস্তোরাঁয় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহামুদুন্নবী তালুকদার।

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক ও প্রকাশক মোঃ হাবিবুর রহমান, স্বচ্ছ টিভির জাকির জমাদ্দার, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন, আনন্দ টিভির বায়েজিদ বাপ্পি।

গণমাধ্যম কর্মীদের মধ্যে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলা টিভির এস এম পলাশ, দৈনিক আমার সংবাদের মোঃ মাসুদ সিকদার, মাই টিভির মোঃ মিজানুর রহমান, দৈনিক কালবেলার উত্তম দাস, দৈনিক আমাদের সময়ের বশির আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচারের জাহিদুল ইসলাম মনির, দৈনিক তারুণ্যের বার্তার মোঃ আবুল বাশার, দৈনিক মানবজমিনের শামীম হোসেন, দৈনিক ইনকিলাবের জাহিদুল ইসলাম, এশিয়ান টিভির মোঃ জহিরুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশের মহসিন মোল্লা, দৈনিক সকালের বার্তার বিএম রেজাউল, দৈনিক মতবাদের শফিকুল আলম নাছির, মোহনা টিভির শাখাওয়াত হোসেন, দৈনিক শাহনামার গাজী মোঃ মোশাররফ, দৈনিক ভোরের অঙ্গীকারের মাসুদুর রহমান মোরশেদ, দৈনিক আলোকিত বরিশালের রাজিউর রহমান মাসুম, দৈনিক সকালের বার্তার সুমন ভূঁইয়া, দৈনিক মানব কন্ঠের এইচ এম কামাল মৃধা, দৈনিক দক্ষিণবঙ্গের জাকির খান, দৈনিক সকালের সময়ের মাইনুল ইসলাম, দৈনিক বরিশাল বার্তার রবিউল ইসলাম, দৈনিক আমার প্রাণের বাংলাদেশের সোহেল হাওলাদার, দৈনিক বাংলা কাগজের মোঃ সানি, দৈনিক জবাবদিহির আরিফিন ফিরোজ প্রমূখ।

ইফতার মাহফিলে উপস্থিত জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...