জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ৩টায় তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন।
দলীয় সূত্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওমরাহ পালনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওমরাহ পালন শেষে আগামী ৬ মার্চ সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।
ডা. শফিকুর রহমান বর্তমানে জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ওমরাহ পালন শেষে দেশে ফিরে তিনি পুনরায় তার নিয়মিত রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে যোগ দেবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...