বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ২৪ দিনের এই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লাস কার্যক্রম আগামী ৮ মার্চ (রবিবার) থেকে বন্ধ হলেও বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক বা প্রশাসনিক কার্যক্রম চলবে ১৫ মার্চ পর্যন্ত। তবে ১৬ মার্চ থেকে প্রশাসনিক কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ এই ছুটি চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা (সিকিউরিটি) এবং অন্যান্য জরুরি সেবাগুলো যথানিয়মে বলবৎ থাকবে। ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত ছুটি শেষে পুনরায় ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
একাধিক ছুটির এই দীর্ঘ সূচি ঘোষণা করায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে রমজান ও ঈদের ছুটিতে অনেক শিক্ষার্থীই ইতোমধ্যে বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...