Logo Logo

সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো - এমপি আবুল কালাম আজাদ


Splash Image

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কয়রা-পাইকগাছাবাসীর বিপুল সমর্থনে নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ।


বিজ্ঞাপন


তিনি বলেন, “কয়রা-পাইকগাছার আপামর জনসাধারণ আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করেছেন। আমি এ জনপদের মানুষের কাছে ঋণী। সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আগামী জাতীয় সংসদের অধিবেশনে আপনাদের কথা তুলে ধরবো ইনশাআল্লাহ।”

পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমিতির আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমিতির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরেয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা সদস্য কাজী তমজিদ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাঈদুর রহমান, সেক্রেটারি আলতাফ হোসেন, পৌর নায়েবে আমীর আব্দুল্লাহ আল মামুন, জামায়াত নেতা মোর্তজা জামান আলমগীর রুলু, ষোলআনা সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে মৎস্য আড়ৎদারী সমিতির পক্ষ থেকে এমপি আবুল কালাম আজাদকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...