Logo Logo

ববিতে নারী শিক্ষার্থী হয়রানির অভিযোগের শাস্তির দাবি ববি গনতান্ত্রিক ছাত্র কাউন্সিলের


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর রসায়ন বিভাগের শিক্ষার্থী তূর্য প্রিনাম বাড়ৈ’র বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের অশ্লীল ছবি ধারণ করে হয়রানির অভিযোগে তদন্ত সাপেক্ষ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ছাত্র কাউন্সিল।


বিজ্ঞাপন


গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক এডিসন বৈদ্য এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী তূর্য প্রিনাম বাড়ৈ’র বিরুদ্ধে অনুমতি ছাড়া ছাত্রীদের অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে।

‎আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, গোটা দেশজুড়ে নারী নিপীড়নের ভয়াবহতা বেড়েই চলেছে। সেই সময়ে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের মত একটা প্রতিষ্ঠানে এ ধরনের অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড শিক্ষাঙ্গনের সহাবস্থানের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কাজ হলো ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে সকল শিক্ষার্থীর জন্য একটা মর্যাদার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে সমাজের প্রয়োজনে নতুন নতুন জ্ঞান সৃষ্টি করা। এই পরিবেশকে বিঘ্নিত করে এমন যেকোনো কর্মকাণ্ডের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সর্বোচ্চ কঠোরতা দেখাবে এমনটাই আমাদের প্রত্যাশা।

‎বিজ্ঞপ্তিতে গনতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃবৃন্দরা উক্ত অভিযোগের প্রেক্ষিতে অনতিবিলম্বে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করে, নির্ধারিত সময়সীমার মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে ফলাফল প্রকাশ পূর্বক অপরাধীর বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানান। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর নীতিমালা ও নজরদারি ব্যবস্থা জোরদার করার আহ্বানও জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...