বিজ্ঞাপন
আজ শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পাট দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের সোনালি আঁশ পাটের অতীত গৌরব ফিরিয়ে আনা এবং বহুমুখী পাটপণ্যের প্রসার বাড়ানোর লক্ষ্যে প্রতিবছর এই দিবসটি পালিত হয়ে আসছে। রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে পাটের মতো নিজস্ব সম্পদের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপ্রধান।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি দেশের পাট চাষিদের আধুনিক প্রযুক্তি ও উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণের আহ্বান জানান। তিনি বলেন, শুধু উৎপাদন বাড়ালেই হবে না, বরং বাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিত্যনতুন, আধুনিক ও পরিবেশবান্ধব পাটপণ্য উদ্ভাবনে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। ক্ষতিকর প্লাস্টিকের বিকল্প হিসেবে সাধারণ মানুষের ব্যবহার উপযোগী স্বল্পমূল্যের পাটের ব্যাগ তৈরি ও বিপণনের ওপর বিশেষ জোর দেন তিনি।
দেশের সৃজনশীল তরুণ প্রজন্মের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, স্টার্টআপ ও নতুন উদ্ভাবনের মাধ্যমে তরুণদেরই দেশের হাল ধরতে হবে। ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডিংকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে তরুণদের বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি, যা দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...