বিজ্ঞাপন
সোমবার (৯ মার্চ) দুপুর ১২টায় ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজনীতিতে পরিচ্ছন্ন নেতৃত্ব নিশ্চিত করা এবং সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে বর্তমান সরকার ও দলের এমন কঠোর অবস্থানের কথা তুলে ধরেন তিনি।
এমপি জামাল তাঁর বক্তব্যে জানান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার। সেই নির্দেশনা অনুযায়ীই ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পদে যারা আসতে ইচ্ছুক, তাদের প্রত্যেককে ডোপ টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। পরিচ্ছন্ন ও মাদকমুক্ত নেতারাই আগামী দিনে দলকে এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মমিন উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইশরাত সুলতানা ইলেন ভুট্টো। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয় এবং সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...