বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। অফিসার পরিষদের তিন শতাধিক কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, আসন্ন কাউন্সিলর, চেয়ারম্যান ও মেয়র নির্বাচনে প্রতিটি পদে যেন দলের পক্ষ থেকে একক প্রার্থী নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে সকলের সহযোগিতা ও পরামর্শ একান্ত প্রয়োজন।
বক্তব্যের এক পর্যায়ে তিনি রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক তৎপরতা নিয়ে কথা বলেন। তিনি মন্তব্য করেন, মাঠ পর্যায়ে সাধারণ কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিপরীতে অনেক সময় নেতৃবৃন্দের কার্যকর ভূমিকার অভাব পরিলক্ষিত হয়। পরবর্তী প্রজন্মের মধ্যে রাজনৈতিক আদর্শ ও দায়িত্ববোধ জাগ্রত করার প্রয়োজনীয়তার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...