বিজ্ঞাপন
এই ঐতিহাসিক সাফল্যের পর ভারতীয় ক্রিকেট বোর্ড দলটির জন্য রেকর্ড ১৩১ কোটি রুপি নগদ পুরস্কার ঘোষণা করেছে।
বিশ্বকাপের আয়োজক আইসিসি টুর্নামেন্টের জন্য মোট ১২১ কোটি রুপি প্রাইজমানি নির্ধারণ করেছিল। তবে বিসিসিআই সেই অঙ্ককেও ছাড়িয়ে গেছে। বাংলাদেশি মুদ্রায় এই পুরস্কারের পরিমাণ প্রায় ১৭৩ কোটি টাকা।
বিসিসিআই এক বিবৃতিতে জানায়, ভারতীয় দল আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা ধরে রেখেছে। এ উপলক্ষে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের জন্য ১৩১ কোটি রুপির পুরস্কার ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, “ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত শুধু শিরোপা ধরে রাখেনি, টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপ টানা দুইবার জয়ের কৃতিত্বও অর্জন করেছে। একই সঙ্গে তিনবার বিশ্বকাপ জিতে এই সংস্করণে সবচেয়ে সফল দলের তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করেছে।”
এর আগে ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল বিসিসিআই। এবার সেই অঙ্ক আরও ৬ কোটি রুপি বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, বিশ্বকাপ জয়ের জন্য আইসিসির কাছ থেকেও প্রায় ২৭ কোটি ৫০ লাখ রুপি প্রাইজমানি পেয়েছে ভারত। ফলে মোট পুরস্কারের অঙ্ক দাঁড়িয়েছে আরও বড় অঙ্কে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...