প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য আহমেদ আজম খান।ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি নতুন এই সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
এর আগে এদিন সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনে ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন। উল্লেখ্য, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বর্তমান সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এবং ব্যারিস্টার কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত ছিলেন।
সংসদীয় রীতি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় তাঁদের পূর্বতন মন্ত্রিত্বের পদগুলো শূন্য হয়। এই শূন্যতা পূরণে ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে আহমেদ আজম খানের নাম প্রস্তাব করা হয়। নাম ঘোষণার কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতির কাছে মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আহমেদ আজম খানের এই নতুন অন্তর্ভুক্তি মন্ত্রিসভার কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...