বিজ্ঞাপন
ইইসির কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে গত ১০ই মার্চ ক্লাবটির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করেছে সংগঠনটি। বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো: আবু সাঈদকে প্রেসিডেন্ট এবং ২য় বর্ষের শিক্ষার্থী মো: ওমর ফাহিমকে জেনারেল সেক্রেটারি পদে নিযুক্ত করেছে সংগঠনটি।
নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, “শাদমান সাকিব (ভাইস-প্রেসিডেন্ট), রিমি সুলতানা (জয়েন্ট সেক্রেটারি), মো: সোহানুর রহমান (ট্রেজারার), অথৈ হাসান (ব্র্যান্ডিং, কমিউনিকেশন ও পাবলিক রিলেশন সেক্রেটারি), নিলয় দত্ত (ডিবেট ও ওয়ার্কশপ সেক্রেটারি), আবদুল্লাহ সাহাদ (রিসার্চ ও পাবলিকেশন সেক্রেটারি) এবং এক্সিকিউটিভ মেম্বার সাদমান আহমেদ, আদর্শ চাকমা, রুকাইয়া পারভীন।
ক্লাবটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মো: আবু সাঈদ বলেন, “ইকোনমিক্স এক্সিলেন্স সেন্টার শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। অর্থনীতি বিষয়ক শিক্ষা, গবেষণা ও আলোচনা আরও সমৃদ্ধ করতে আমরা কাজ করে যেতে চাই। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণী চিন্তাভাবনা, নেতৃত্বগুণ এবং সৃজনশীলতা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। আমরা বিশ্বাস করি, সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা এই সংগঠনকে আরও কার্যকর ও সমৃদ্ধ করে তুলবে। সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।”
উপদেষ্টামন্ডলী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সদ্য দায়িত্বপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি মো: ওমর ফাহিম বলেন, “আপনাদের আস্থা ও বিশ্বাস আমাকে এই দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও সহশিক্ষামূলক নানা বিষয়ে জ্ঞানার্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইইসির মাধ্যমে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা নিজেদের দক্ষ, যোগ্য এবং সৃজনশীল করে গড়ে তুলছে ইইসি। সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে ইইসির অগ্রগামী, গতিশীল এবং সুফলকে ত্বরান্বিত করতে দৃঢ়ভাবে কাজ করব আমরা। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক ও অর্থবহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে ইইসিকে একটি সমৃদ্ধ ও সক্রিয় সংগঠন হিসেবে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”
উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠালাভের পর থেকেই তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি বাস্তবিক জীবনে অর্থনীতির উৎকর্ষতা প্রসারের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সময়োপযোগী যোগ্যতা ও দক্ষতা অর্জনে কাজ করে যাচ্ছে ইইসি।
প্রতিবেদক- মোঃ হাফিজ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...