বিজ্ঞাপন
জানা গেছে, চলতি বছর সৌদি সরকারের পক্ষ থেকে পাঠানো খেজুরের মধ্যে সোনাইমুড়ী উপজেলার জন্য ২৫ কার্টুন এবং চাটখিল উপজেলার জন্য ২৫ কার্টুন বরাদ্দ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের মাধ্যমে এসব খেজুর এলাকার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হবে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ নির্দেশনা দেন। এ সময় তিনি দুই উপজেলার নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।
সংসদ সদস্য বলেন, রমজান মাসে এতিম ও দরিদ্র শিশুদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সৌদি বাদশাহর পক্ষ থেকে পাঠানো এই উপহার যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।
তার নির্দেশনার পর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট এতিমখানাগুলোতে খেজুর পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে। প্রশাসনের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।
স্থানীয়রা জানান, পবিত্র রমজান মাসে সৌদি বাদশাহর পক্ষ থেকে পাঠানো খেজুর এতিম শিশুদের জন্য বিশেষ আনন্দের বিষয়। এতে তাদের ইফতার ও খাদ্যব্যবস্থায় বাড়তি সহায়তা মিলবে এবং মানবিক সহমর্মিতার একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপিত হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও উদ্যোগ নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...