Logo Logo

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি


Splash Image

আগামীকাল রোববারের (১৫ মার্চ) মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করা হলে রাজপথে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।


বিজ্ঞাপন


শনিবার (১৪ মার্চ) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “জুলাই সনদে যেভাবে উল্লেখ রয়েছে, সেই অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার জন্য আগামীকালই সরকারের শেষ দিন। আমরা সরকারকে অবিলম্বে এই অধিবেশন ডাকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

হামিদুর রহমান আযাদ সতর্ক করে বলেন, সরকার যদি এই সময়ের মধ্যে পদক্ষেপ না নেয়, তবে তারা জাতির কাছে ক্ষমা পাবে না। তিনি আরও যোগ করেন, “বিশেষ করে সংসদ নেতাকে এর প্রধান দায়িত্ব নিতে হবে। জনমতকে উপেক্ষা করে এবং জনগণকে অবমাননা করে সরকার যদি অবহেলার পথে হাঁটে, তবে তার দায়ভার তাদেরই নিতে হবে। আমরা একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমাদের সংসদ সদস্যদের মাধ্যমে সংসদে ভূমিকা রাখব।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকালকের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ২৮ মার্চ রাজপথের আন্দোলনের চূড়ান্ত রূপরেখা তৈরি করবে ১১ দল। জোটবদ্ধভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা।

আযাদ স্পষ্ট জানিয়ে দেন, “সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে অনীহা দেখায়, তবে আমরা রাজপথে নামতে বাধ্য হব। শীর্ষ নেতাদের বৈঠকে দ্রুত নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।”

বৈঠকে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির অন্যান্য সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জোটের পক্ষ থেকে জনগণকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...