Logo Logo

৫ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার


Splash Image

দেশের আরও ৫টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


বিজ্ঞাপন


এর মাধ্যমে সদ্য নির্বাচিত বিএনপি সরকার এখন পর্যন্ত মোট ১১টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ সম্পন্ন করলো।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সিটি কর্পোরেশনগুলো পূর্ণাঙ্গভাবে গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নবনিযুক্ত এই প্রশাসকরা দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী ৫টি সিটি কর্পোরেশনে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন- বরিশাল সিটি কর্পোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি কর্পোরেশনে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মো. রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি কর্পোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে মো. ইউসুফ মোল্লা।

সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, নিয়োগ পাওয়া এই ৫ জনই বিএনপির স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতা।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছিল সরকার। তখন ঢাকা দক্ষিণে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তরে মো. শফিকুল ইসলাম খান, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে মো. শওকত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।

বর্তমানে দেশের মোট ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে ১১টিতেই প্রশাসক নিয়োগ দেওয়া হলো। একমাত্র ব্যতিক্রম হিসেবে রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, যেখানে আদালতের রায়ে বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন বর্তমানে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...